Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

শিকাগোর বিমানবন্দরে আগুন, ১৮০০ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার শিকাগোর প্রধান এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কেন্দ্রে ক্ষুব্ধ এক কর্মী আগুন ধরিয়ে দেয়ায় সেখানকার দু’টি বিমান বন্দরের প্রায় ১৮০০ ফ্লাইট বাতিল করতে হয়েছে। এতে আমেরিকাসহ বিশ্ব জুড়ে যাত্রীবাহী বিমান পরিবহনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে এবং বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।


ঘটনার চার ঘণ্টা পর বিমান চলাচল শুরু হলেও সমগ্র যাত্রীবাহী বিমান পরিবহনের ক্ষেত্রে সমস্যা এখনো দূর হয়নি।


শিকাগো থেকে ৪০ মাইল দূরের অরোরা স্থাপনায় ৩৬ বছর বয়সী এক কর্মী আগুন ধরিয়ে দেয় বলে খবর পাওয়া গেছে। হাওয়াইয়ে বদলি করায় ক্ষুব্ধ হয়ে এ কর্মী এ কাজ করেছে এবং টেলিকম্যুনিকেশন সেন্টারের মারাত্মক ক্ষতি করাই তার উদ্দেশ্য ছিল। শিকাগোর ও’হারে আন্তর্জাতিক এবং মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে অতি উচ্চতা দিয়ে যাতায়াতকারী বিমানগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা হয় এ কেন্দ্রের মাধ্যমে।


আগুন দেয়ার ঘটনায় বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর ও’হারে এবং মার্কিন অভ্যন্তরীণ বিমান চলাচলের কেন্দ্র হিসেবে বিবেচিত মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট বিলম্ব ঘটে। এতে আমেরিকার প্রায় প্রতিটি অঙ্গরাজ্য এবং এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার ফ্লাইটগুলো বিলম্বিত হয়েছে বা এর প্রভাব পড়েছে।


তার কেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিতে যেয়ে পুরুষ এ কর্মী নিজেও মারাত্মক আহত হয়েছে এবং তাকে বেজমেন্ট থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ সময়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া আরেক কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


ক্ষুব্ধ কর্মীটি টেলিকম্যুনিকেশন ব্যবস্থা সম্পর্কে ওয়াকিবহাল থাকায় কেন্দ্রটির মারাত্মক ক্ষতি করতে পেরেছে। এ ক্ষতি সারিয়ে তুলতে বেশ কয়েক দিন সময় লাগবে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বিমান ফ্লাইটের যে জট পাকিয়েছে তারও জের অব্যাহত থাকবে এবং হাজার হাজার যাত্রী বিড়ম্বনা থেকে সহসা মুক্তি পাবেন না বলে ধারণা করা হচ্ছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ২:২৯ PM . বিভাগঃ .

0 comments for " শিকাগোর বিমানবন্দরে আগুন, ১৮০০ ফ্লাইট বাতিল "

Leave a reply

    আর্কাইভ