প্রকাশকালঃ
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীর পদ হারাচ্ছেন জয়ললিতা
আন্তর্জাতিক ডেস্ক: ভূমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে পদ হারাতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। বিজেপির শীর্ষস্থানীয় নেতা সুবরামানিয়ান স্বামী জয়ললিতার বিরুদ্ধে ১৯৯৬ সালের ভূমি আইনে মামলা করলে গোটা রাজ্যজুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
ভারতীয় একটি গণমাধ্যমকে সুবরামানিয়ান বলেন, জয়ললিতার কাছে অনেক ভালো আইনজীবি আছে। কিন্তু তার জানা উচিত দুর্নীতি কাউকে ছেড়ে দেয় না। বিচারক ক্ষমতা দেখবেন না। আর আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি।
ভারতীয় একটি গণমাধ্যমকে সুবরামানিয়ান বলেন, জয়ললিতার কাছে অনেক ভালো আইনজীবি আছে। কিন্তু তার জানা উচিত দুর্নীতি কাউকে ছেড়ে দেয় না। বিচারক ক্ষমতা দেখবেন না। আর আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি।
প্রায় ৬৭ কোটি রুপি মূল্যের সরকারি জমি অবৈধভাবে দখল করায় জয়ললিতার বিরুদ্ধে মামলা করা হয়। ১৯৯৬ সাল থেকে এই ভূমিটি জয়ললিতার মালিকানায় দখল হয়ে ছিল। রাজ্য রাজনীতি ও ক্ষমতাসীন দলের সঙ্গে যোগসাজস থাকায় তার বিরুদ্ধে কোনো আইনী পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি বলেও গণমাধ্যমটি জানায়।
এই ঘটনায় চেন্নাইয়ে ডিএমকে নেতৃবৃন্দ এবং সুবরামানিয়ামের ছবি সম্বলিত পোস্টার পুড়িয়ে দিয়েছে জয়ললিতা সমর্থকেরা। গত বৃহস্পতিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আরও দুইটি মামলায় হাজিরা দেয়ার জন্য আদালতে যান।
দুর্নীতির অভিযোগে জয়ললিতার অপর তিন সহযোগি ভি.কে শশীকালা, ভি.এন.সুধাকরন এবং জে. ইলাভারসাইয়ের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। এই ঘটনায় গত কয়েকদিন ধরে চেন্নাই ও তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে জয়ললিতা সমর্থকদের মারামারির সংবাদ পাওয়া গেছে।
সহকারী পুলিশ কমিশনার অলোক কুমার জানান, কেন্দ্রিয় কারাগারকে কেন্দ্র করে আমরা অতিরিক্ত দুই হাজার পুলিশ মোতায়েন করেছি। এছাড়াও শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন করতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।