প্রকাশকালঃ
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও ছিনতাইকারী দল: খালেদা জিয়া
স্থানীয় প্রতিবেদক: আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও ছিনতাইকারী দল বলে মন্তব্য
করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার বিকালে জামালপুরের জনসভায় তিনি
এ কথা বলেন।
তিনি বলেন,
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এর সঙ্গে ক্ষমতাসীন
আওয়ামী লীগের নেতা-কর্মীদের জড়িত। তিনি সাম্প্রতিক বিভিন্ন হত্যাকান্ডের ঘটনাগুলো তুলে ধরে বলেন,
এই আওয়ামী লীগ সরকারই তাদের গুম করেছে, খুন করেছে।
তিনি বলেন, সন্ত্রাস
দমনে গঠিত র্যাবকে আওয়ামী লীগ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। একারণে এই
বাহিনী বিলুপ্ত করার দাবিও জানান বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগ
নেতৃত্বাধীন বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত করে নির্দলীয় সরকারের অধীনে
নতুন নির্বাচনের দাবিও জানান তিনি। বিকাল ৪টার দিকে জনসভাস্থল জামালপুর
জিলা স্কুল মাঠে পৌঁছেন খালেদা। মঞ্চের উঠলে দলের নেতা-কর্মীরা করতালি দিয়ে
তাদের নেত্রীকে স্বাগত জানায়। বিএনপির জামালপুর জেলা সভাপতি ফরিদুল কবির
তালুকদার শামীমের সভাপতিত্বে জনসভায় বিভিন্ন উপজেলা থেকে বিএনপি
নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। শেরপুর ও ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকেও
এসেছেন অনেক। সমাবেশে অনেকের হাতে ধানের শীষ প্রতীক, জিয়াউর রহমান, তারেক
রহমান ও খালেদা জিয়া বড় বড় প্রতিকৃতি রয়েছে। এসব ব্যানারের পাশাপাশি
বিএনপির মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের নামে ব্যানারও
দেখা গেছে। সালাম তালুকদারের বাড়ি জামালপুরে। ৫ জানুয়ারি দশম সংসদ
নির্বাচন বর্জনের পর রাজধানীর বাইরে এটা খালেদা জিয়ার চতুর্থ জনসভা।
উল্লেখ্য, তিনি সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জনসভায় বক্তব্য
রাখেন।