প্রকাশকালঃ
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
ট্রাক চাপায় শিশুর মৃত্যু
স্থানীয় প্রতিনিধি: গতকাল শুক্রবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় সোহাগ মিয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বগুড়া-রংপুর মহাসড়কে উপজেলার ফাঁসিতলা হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বিকেলে সহপাঠিদের নিয়ে মোটরসাইকেলের টায়ার গড়িয়ে বৃষ্টিতে ভিজে মহাসড়কে খেলা করছিল সোহাগ। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য, ড্রাইভার ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি (বগুড়া ট-১১-১৫৪২) আটক করেছে পুলিশ।
