প্রকাশকালঃ
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
ছাত্রদলের সাধারণ সম্পাদক আটক
নিজেস্ব প্রতিনিধি: আজ শনিবার ভোরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে দেশের বাহিরে যাওয়ার সময় আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।
আটকের পর হাবিবকে বিমানবন্দর থানায় নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য সায়রুল কবির খান হাবিবকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
