প্রকাশকালঃ
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
আফগানিস্তানে এক সপ্তাহে তালেবান হামলায় নিহত ১০০, ১২ জনের শিরোশ্ছেদ
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত সপ্তাহে এক বড় ধরনের তালেবান হামলায় প্রায় একশ’ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন এবং ১২ জনের শিরোশ্ছেদ করা হয়েছে। আফগান কর্মকর্তারা শুক্রবার এ কথা জানান।
গজনির ডেপুটি গভর্নর মোহাম্মদ আলী আহমাদি এএফপিকে বলেন, ‘জঙ্গিরা চার গ্রামে ১২ বেসামরিক নাগরিকের শিরোশ্ছেদ করেছে। তিনি বলেন, আমাদের কাছে একেবারে সঠিক পরিসংখ্যান নেই। তবে গত এক সপ্তাহে ৮০ থেকে ১০০ লোক নিহত হয়েছে। কয়েকশ তালেবান ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয়েছে। এছাড়াও ৬০ থেকে ৭০টি বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি খুবই সংকটজনক। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে, তারা অতিরিক্ত নিরাপত্তা কর্মী পাঠাচ্ছেন।
