প্রকাশকালঃ
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
'স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করেই পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হবে'
নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করেই পর্যটন শিল্পকে এগিয়ে
নিতে হবে। পর্যটকদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে
সম্পৃক্ত করতে হবে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ শনিবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ শনিবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলে।
সারা বিশ্বের মতো আজ বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস ২০১৪। এ
বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে 'স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে পর্যটন'।
ঘোড়ারগাড়িতে চড়ে নানা রঙের
ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে প্রায় ৫ শতাধিক মানুষ বর্ণাঢ্য এ র্যালিতে অংশ নেয়।
র্যালিটি রাজধানীর মৎস্য ভবনের সামনে থেকে শুরু হয়ে সুপ্রিম কোর্টের
সামনের রাস্তা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হয়।
মন্ত্রী
ছাড়াও র্যালিতে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ
আলম চৌধুরী, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অপরুপ চৌধুরী,
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান, বিভিন্ন
সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ
পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেন।
