প্রকাশকালঃ
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
গিনি-বিসাউয়ে স্থলমাইন বিস্ফোরণ, নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক: গিনি-বিসাউয়ের উত্তরাঞ্চলে একটি স্থলমাইন বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। তারা সকলেই একটি বাসের যাত্রী ছিল। শনিবার ঐ দেশের পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, রাজধানী বিসাউয়ের ৭০ কিলোমিটার উত্তরে কম ব্যবহৃত একটি রাস্তায় এ বিস্ফোরণে অপর ১০ জন মারাত্মক কভাবে আহত হয়েছে। গাড়িটি রাস্তায় জমে থাকা পানি এড়াতে সামান্য ঘুরে যাওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে। এতে সৌভাগ্যবশত: চালকসহ তিনজন অক্ষত রয়েছে।
এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, ‘বাসটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। কতিপয় যাত্রীর সঙ্গে আমি বাসটির ছাদে ছিলাম। ছাদ থেকে বিকট শব্দ শুনতে পাই। ওই বিস্ফোরণে বাসটি দ্বি-খন্ডিত হয়ে যায়।’ তিনি আরো বলেন, মাইনটি এতই শক্তিশালী ছিল যে, অধিকাংশ যাত্রীর লাশ উড়ে গিয়ে পার্শ্ববর্তী মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এছাড়া এতে অনেকের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।
