Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

স্থানীয় প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাপায় টুটুল (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারোবাজার মান্দারতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত টুটুল উপজেলার বারোবাজর বাদুরগাছা গ্রামের মোহাম্মদ খোকনের ছেলে। তিনি বারোবাজর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে টুটুল প্রাইভেট পড়ে কালীগঞ্জ উপজেলার বারোবাজার থেকে বাদুরগাছা গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মান্দারতলা নামক স্থানে যশোর থেকে ঝিনাইদহগামী একটি ট্রাকের টায়ার ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে টুটুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কালীগঞ্জ বারোবাজর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১০:২৭ PM . বিভাগঃ .

0 comments for " কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত "

Leave a reply

    আর্কাইভ