প্রকাশকালঃ
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
মহেশপুরে আ.লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১০
স্থানীয় প্রতিনিধি: আজ শনিবার সকাল ১০টার দিকে মহেশপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছেন।ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নানগর বাজারে দোকান দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে জিন্নানগর বাজারে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, জিন্নানগর বাজারের হাসেম বিশ্বাস ও আলিমুদ্দীন মালিথা গ্রুপের লোকজন দোকান দখল নিয়ে পাল্টাপাল্টি হামলা চালায়। হামলায় আলিমুদ্দি গ্রুপের ৮/১০ জন কমবেশি আহত হন। পরে খবর পেয়ে সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
