Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

৩ অক্টোবর পোশাক শিল্পাঞ্চলে তফসিলি ব্যাংক খোলা

Posted by Abul Kalam Azad | মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪ | Posted in ,

নিজস্ব প্রতিবেদক: তৈরি  পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের সুবিধার্থে আগামী ৩ অক্টোবর শুক্রবার পোশাক শিল্পাঞ্চলে তফসিলি ব্যাংকগুলো  খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ মঙ্গলবার তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

 
সরকারি নির্দেশনার আলোকে ২ অক্টোবর দুর্গাপূজা ও ঈদ-উল-আযহার ছুটির ৪-৭ অক্টোবর পূর্বেই পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের কার্যক্রম সম্পন্নের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে চিঠিতে উল্লেখ হয়েছে।
 
চিঠিতে আরও বলা হয়েছে, দুর্গাপূজা ও কুরবানি ঈদ উপলক্ষে তৈরি পোশাক শ্রমিকদের  বেতন-ভাতা পরিশোধ করতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত  পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকগুলো আগামী ৩ অক্টোবর সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত খোলা রাখার পরামর্শ  দেয়া হয়েছে।

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Posted by Abul Kalam Azad | | Posted in ,

স্থানীয় প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গায় ঢাকা-রাজশাহী বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল, সলঙ্গা ও নাটোর হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, ঢাকা থেকে রাজশাহীগামী নাবিলা পরিবহণের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজায় আসলে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি মহাসড়কের উপর উল্টেগেলে ঘটনাস্থলেই এক শিশুসহ ৩ জন নিহত হয় এবং আহত হয় কমপক্ষে ২২ জন।

তাদের সিরাজগঞ্জ, সলঙ্গা ও নাটোর হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়। এ সময় বঙ্গবন্ধু সেতু দিয়ে পার হওয়া উত্তর ও দক্ষিণবঙ্গগামী কয়েক শতাধিক যানবাহন আটকা পরে।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ, সলঙ্গা থানা পুলিশ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথভাবে উদ্ধার কাজ করে।

২০ হাজার ডলার খরচ করে শরীরে তৃতীয় স্তন!

Posted by Unknown | | Posted in

বিনোদন ডেস্ক: জাসমিন ত্রিদেভীল, টিভিতে কাজ করতে চান, আর রুপোলি দুনিয়ায়ে পা রাখতে, নিজের নতুন ‘ইউএসপি’ তৈরি করলেন উঠতি এই অভিনেত্রী। ২০ হাজার ডলার খরচ করে নিজের শরীরে তৃতীয় স্তন প্রতিস্থাপন করলেন জাসমিন।

জাসমিনের নিজের বক্তব্য, এই অস্ত্রপোচারটি করার আগে তিনি প্রায় পঞ্চাশ থেকে ষাট জন ডাক্তারের সঙ্গে কথা বলেছিলেন। কেউই তাঁর এই দাবি মানতে রাজি হয়নি।

অবশেষে দুবছরের চেষ্টার পর শরীরে নয়া এই স্তনটি প্রতিস্থাপন করতে পেরেছেন জাসমিন। তাঁর একটাই স্বপ্ন, পুরো জিনিষটা এম টিভিতে তিনি দেখাতে চান। তবে তাঁর স্পষ্ট বক্তব্য, তিনি এই অস্ত্রপোচারটা জনপ্রিয়তা পাওয়ার জন্যে নয়, পুরুষদের চোখে নিজের আকর্ষণ কমানোর জন্য করেছেন। কারণ, তিনি নাকি আর কারর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে চান না। তবে অভিনব এই অস্ত্রপোচারটি করার পর তাঁর পরিবারের লোকজন তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন। তাঁর বাবা তাঁর এই কাজের জন্য লজ্জিতও হয়েছেন বলে জানা গিয়েছে। 

আজ ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন খালেদা জিয়া

Posted by Unknown | | Posted in ,

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবি এবং গুম-খুন-নির্যাতন, জাতীয় সম্প্রচার নীতিমালা ও বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নেওয়ার প্রতিবাদে ২০ দলীয় জোট মঙ্গলবার বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ ডাকে। এ উপলক্ষেই তিনি ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন।  

তার আগমন উপলক্ষে মাঠ প্রস্তুতের পাশাপাশি মঞ্চ তৈরির কাজ চলছে। তাকে স্বাগত জানাতে জেলার আশুগঞ্জ উপজেলা সদর থেকে সমাবেশস্থলের প্রায় ১৫ কিলোমিটার সড়ক জুড়ে দুই শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। ব্যানার ও ফেস্টুনে আশপাশ এবং সমাবেশ স্থল ছেয়ে ফেলা হয়েছে।

এদিকে সোমবার সারা দেশে বিএনপি জোটের ডাকা হরতাল কর্মসূচি থাকলেও ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল শিথিল করা হয়েছে। খালেদা জিয়ার সমাবেশের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করার প্রয়োজনে হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় দলটি।

    আর্কাইভ