প্রকাশকালঃ
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
৩ অক্টোবর পোশাক শিল্পাঞ্চলে তফসিলি ব্যাংক খোলা
নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের সুবিধার্থে আগামী ৩ অক্টোবর শুক্রবার পোশাক শিল্পাঞ্চলে তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
সরকারি নির্দেশনার আলোকে ২ অক্টোবর দুর্গাপূজা ও ঈদ-উল-আযহার ছুটির ৪-৭ অক্টোবর পূর্বেই পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের কার্যক্রম সম্পন্নের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে চিঠিতে উল্লেখ হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, দুর্গাপূজা ও কুরবানি ঈদ উপলক্ষে তৈরি পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকগুলো আগামী ৩ অক্টোবর সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত খোলা রাখার পরামর্শ দেয়া হয়েছে।
