প্রকাশকালঃ
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
২০ হাজার ডলার খরচ করে শরীরে তৃতীয় স্তন!
বিনোদন ডেস্ক: জাসমিন ত্রিদেভীল, টিভিতে কাজ করতে চান, আর রুপোলি দুনিয়ায়ে পা রাখতে, নিজের নতুন ‘ইউএসপি’ তৈরি করলেন উঠতি এই অভিনেত্রী। ২০ হাজার ডলার খরচ করে নিজের শরীরে তৃতীয় স্তন প্রতিস্থাপন করলেন জাসমিন।জাসমিনের নিজের বক্তব্য, এই অস্ত্রপোচারটি করার আগে তিনি প্রায় পঞ্চাশ থেকে ষাট জন ডাক্তারের সঙ্গে কথা বলেছিলেন। কেউই তাঁর এই দাবি মানতে রাজি হয়নি।
অবশেষে দুবছরের চেষ্টার পর শরীরে নয়া এই স্তনটি প্রতিস্থাপন করতে পেরেছেন জাসমিন। তাঁর একটাই স্বপ্ন, পুরো জিনিষটা এম টিভিতে তিনি দেখাতে চান। তবে তাঁর স্পষ্ট বক্তব্য, তিনি এই অস্ত্রপোচারটা জনপ্রিয়তা পাওয়ার জন্যে নয়, পুরুষদের চোখে নিজের আকর্ষণ কমানোর জন্য করেছেন। কারণ, তিনি নাকি আর কারর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে চান না। তবে অভিনব এই অস্ত্রপোচারটি করার পর তাঁর পরিবারের লোকজন তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন। তাঁর বাবা তাঁর এই কাজের জন্য লজ্জিতও হয়েছেন বলে জানা গিয়েছে।