প্রকাশকালঃ
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
কোনো ঝামেলা ছাড়াই শুভ ও আঁচল এর কিস্তিমাত
বিনোদন ডেস্কঃ কোনো ঝামেলা ছাড়াই সেন্সর থেকে ছাড়পত্র পেলো আরিফিন শুভ ও আঁচল অভিনীত
‘কিস্তিমাত’। গত ২২ সেপ্টেম্বর ছাড়পত্র হাতে পেলেন ছবির পরিচালক আশিকুর
রহমান। তিনি বলেন, ‘এরই মধ্যে এ ছবির ট্রেলার ইউটিউবে ছাড়া হয়েছে। মুক্তির
আগে চূড়ান্ত ট্রেলার ছাড়া হবে। এ ছাড়া হল বুকিংয়ের কাজও চলছে।
আশিকুর রহমান পরিচালিত দ্বিতীয় ছবি এটি। এর কাহিনীতে দেখা যাবে, একজন পুলিশ
কর্মকর্তা একেবারেই খেয়ালি। কাজকর্মে তেমন মন নেই। কিন্তু এই পুলিশই একসময়
অসম্ভব সাহসী হয়ে ওঠেন। অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন। তার বুদ্ধির কাছে
হার মানে অন্যরা।
রোমান্টিক-অ্যাকশন ধাঁচের এ ছবিতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন
আরিফিন শুভ। আর মডেলের ভূমিকায় দেখা যাাবে আঁচলকে।
শুভ বলেন, ‘এবারের ঈদে আমার ছবি থাকছে। এটাই আনন্দের সংবাদ। দর্শকরা পছন্দ
করবেন বলে আশা করছি।’
আগামী কোরবানির ঈদ উপলক্ষে প্রথম ছাড়পত্র পেলো ছবিটি। এটি যৌথভাবে প্রযোজনা
করেছে টাইগার মিডিয়া লিমিটেড এবং অভি কথাচিত্র।
