প্রকাশকালঃ
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
মাইক্রোওভেনের ভিতর থেকে ২৭টি সোনার বার উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর মাইক্রোওভেন থেকে ২৭টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা।বুধবার সকাল সোয়া ৯ টায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় তারেক হোসেন (২৪) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তারেকের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী। উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন তিন কেজি ১৪৬ গ্রাম। দাম প্রায় এক কোটি ৫০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, তারেক বুধবার সকালে দুবাই থেকে এমিরেটাসের একটি বিমানে (ইকে-৫৮২) ঢাকায় অবতরণ করে। তার বহনকৃত ওয়ারপুল ব্র্যান্ডের সাদা রংয়ের একটি ওভেনে সন্দেহভাজন তল্লাশি চালানো হয়। এ সময় ওভেনের মটরের ভেতর থেকে বারগুলো উদ্ধার করা হয়েছে।
তারেক চলতি বছরেই ৪ বার দেশের বাইরে ভ্রমণ করেছে। তার বিরুদ্ধে নিয়মিত আইনে বিমানবন্দর থানায় একটি মামলা করা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা।