প্রকাশকালঃ
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন
স্থানীয় প্রতিনিধি: লালমনিরহাটে কিশোরীকে গণধর্ষণ করার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে যাবজ্জীবন ও এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিদ্দিকুল আরেফিন চৌধুরী এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন-জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের আতোয়ার রহমানের ছেলে খতিয়ার রহমান (৩০), একই উপজেলার সারডুবী গ্রামের গোলাম মোস্তফার ছেলে আইনুল ইসলাম (৩১) ও কালীগঞ্জ উপজেলার মদাতী গ্রামের আব্দুর রউফের ছেলে আরব আলী (২৯)।
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন জানান, ২০০৪ সালের ২০ জানুয়ারি রাতে ওই তিনজন হাতীবান্ধা উপজেলার কিশোরীদের (১৪) ঘরে ঢুকে তাকে গণধর্ষণ করেন।
পরদিন এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে হাতীবান্ধা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদে উপস্থিতিতে বুধবার দুপুরে আদালত এ রায় দেন।