প্রকাশকালঃ
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
ওবামার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময়
বি২৪ নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাতে শুভেচ্ছা বিনিময়ের সময় জাতিসংঘের জলবায়ু সম্মেলনে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রশংসা করেন ওবামা। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী জানিয়েছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ঠেকাতে মার্কিন প্রেসিডেন্টের করা অঙ্গীকারের জন্য তাকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
এর আগে মঙ্গলবার রাতে ওয়ার্ল্ডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা।
প্রসঙ্গত, জাতিসংঘের ৬৯তম সাধারণ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
