প্রকাশকালঃ
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
রাজধানীতে অস্ত্রসহ মোটরসাইকেল ছিনতাইকারী আটক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওয়ারিতে মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় সুজন (৩২) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। ধস্তাধস্তির সময় যুবকের গুলিতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
পুলিশ জানায়, গত রাতে ওয়ারির কেএস দাস লেন হুমায়ুন কমপ্লেক্সের সামনে সুজন মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে। আটকের পর সুজনের সঙ্গে কনস্টেবল জাহিদুর রহমানের ধস্তাধস্তি হয়। একপর্যায়ের সুজনের সঙ্গে থাকা পিস্তল থেকে গুলি বের হয়ে যায়। গুলিটি জাহিদুরের হাতের আঙুলে আঁচ দিয়ে যায়। আহত হন জাহিদুর রহমান।
সুজনের কাছ থেকে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
সুজনের কাছ থেকে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
