Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

সাতক্ষীরায় যুবককে গলাকেটে হত্যার চেষ্টা

স্থানীয় প্রতিনিধি: সাতক্ষীরায় রবিউল ইসলাম (৩০) নামে এক যুবককে গলাকেটে হত্যার চেষ্টা করা হয়েছে। এসময় তার কাছে থাকা প্রায় তিন লাখ টাকা লুট করে নিয়েছে মেহেদি হাসান নামে এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রবিউল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের ভাটপাড়ার হাসান আলীর ছেলে এবং বেনসন সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি।

পুলিশ জানায়, রবিউল ইসলাম বুধবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের বিপরীতে অবস্থিত মেহেদী হাসানের দোকানে পাওনা টাকা চায়তে যান। ওই সময় মেহেদী তাকে বিকেল ৩টার দিকে যেতে বলেন। কথা অনুযায়ী রবিউল ৩টার দিকে টাকা নিতে গেলে মেহেদী তাকে বলেন, ভাই টাকা তো কাছে নেই বাড়ি চলেন, আপনার ভাবির কাছে টাকা আছে। এই কথা বলে মেহেদী রবিউলকে সঙ্গে নিয়ে তার বাড়িতে নিয়ে যান। বাড়ি গিয়ে মেহেদী রবিউলকে সঙ্গে নিয়ে দুপুরের খাবার খান।

খাওয়া শেষে একপর্যায়ে মেহেদী কৌশলে ধারালো ছুরি দিয়ে রবিউল ইসলামকে গলাকেটে হত্যার চেষ্টা চালিয়ে তার কাছে থাকা প্রায় তিন লাখ টাকা লুট করে পালিয়ে যান। এসময় স্থানীয়রা রবিউলের চিৎকার শুনে ছুটে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেদীকে গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৬:০৫ PM . বিভাগঃ .

0 comments for " সাতক্ষীরায় যুবককে গলাকেটে হত্যার চেষ্টা "

Leave a reply

    আর্কাইভ