প্রকাশকালঃ
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
চট্টগ্রামে জাপার দুই নেতার সমর্থকদের মধ্যে হাতাহাতি
স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীতে একই স্থানে মানববন্ধন করাকে কেন্দ্র করে জাতীয় পার্টির (জাপা) দুই নেতার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।
বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মহানগরের বহিষ্কৃত নেতা সোলায়মান আলম শেখের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করার জন্য বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জড়ো হন তার সমর্থকরা। অপরদিকে একই স্থানে সেই মানববন্ধন প্রতিহত করার ঘোষণা দিয়ে সংরক্ষিত আসনের জাপার এমপি ও মহানগরের আহ্বায়ক মাহজাবিন মোরশেদ মানববন্ধন করার চেষ্টা চালান। এর আগে এই নেতা প্রশাসনের কাছে একই স্থানে মানববন্ধনের অনুমতি চাইলে প্রশাসন তা নাকচ করে দেয়।
তারপরও তারা প্রশাসনের কথা অমান্য করে মানববন্ধন করার চেষ্টা করলে দুই পক্ষের অনুসারীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ঘটনাস্থালে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয়পক্ষের ৫ জনকে আটক করে।
এ ঘটনায় কোতয়ালী থানার ওসি তদন্ত নেজাম উদ্দিন বলেন, দুই পক্ষের হাতাহাতির ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।