Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

সিরীয় যুদ্ধবিমান ভূপতিত করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার গোলান মালভূমিতে একটি সিরীয় যুদ্ধবিমান ভূপতিত করেছে। ২০১১ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এটিই হচ্ছে সবচেয়ে গুরুতর ঘটনা।

ইসরায়েল বলছে, গোলান মালভূমিতে তাদের আকাশসীমা লঙ্ঘণ করায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে তারা মিগ-২১ বিমানটিকে ভূপতিত করেছে। এটির ধ্বংসাবশেষ সিরিয়ার নিয়ন্ত্রিত মালভূমিতেই পড়েছে বলেও তারা জানিয়েছে।

ইসরায়েলের এই দাবির ওপর আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি দামেস্ক সরকার। তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়েছে, আইএসের বিরুদ্ধে মার্কিন হামলার সময় তাদের একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যূত করতে গত তিন বছরের বেশি সময় ধরে চলা বিদ্রোহে ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে বেশ কিছু রকেট এবং মর্টার আঘাত হেনেছে। গত জুন মাসে এ ধরনের এক রকেট হামলায় এক ইসরায়েলি তরুণ নিহত হয়েছিল।

উল্লেখ্য, ১৯৬৭ সালে ইসরায়েল গোলান মালভূমির ১২শ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয়। ১০৮১ সালে তারা অবৈধভাবে এ এলাকাটিকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে। সিরিয়ার অংশে মালভুমিটির মাত্র ৫১০ বর্গমাইল এলাকা রয়ে যায়। এখানে ৭০ কিলোমিটার এলাকা জুড়ে একটি বাফর জোন প্রতিষ্ঠা করা হয়েছে এবং জাতিসংঘ বাহিনী এর তদারকিতে রয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১০:০০ AM . বিভাগঃ .

0 comments for " সিরীয় যুদ্ধবিমান ভূপতিত করেছে ইসরায়েল "

Leave a reply

    আর্কাইভ