প্রকাশকালঃ
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
জামালপুরে পূজামণ্ডপের প্রতিমা ভাঙচুর
স্থানীয় প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের গোপালপুর বাজার ঋষিপাড়া পূজামণ্ডপে মঙ্গলবার গভীর রাতে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, গোপালপুর বাজার ঋষিপাড়া পূজামণ্ডপের সনাতন ধর্মের লোকজন আজ বুধবার সকাল ৭টায় নির্মাণাধীন প্রতিমার নিচু অংশের কিছুটা ভাঙচুর দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রতিমা ভাঙচুরের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
সংবাদ পেয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রতিমা ভাঙচুরের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।