প্রকাশকালঃ
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
ভারতের মহাকাশযান 'মঙ্গলায়ন' কক্ষপথে সফল প্রবেশ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহাকাশযান 'মঙ্গলায়ন' সফলভাবে মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করেছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট বিজ্ঞানীসহ দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার ব্যাঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নিয়ন্ত্রণ কক্ষ থেকে লাল গ্রহটির কক্ষপথে মঙ্গলায়নের সফল প্রবেশের ঘোষণা দেন মোদি। খবর এনডিটিভিরমহাকাশযানটি প্রথম প্রচেষ্ঠায়ই মঙ্গলের কক্ষপথে প্রবেশে সক্ষম হয়। মহাকাশ অভিযানের ইতিহাসে এটি বিরল এক অর্জন। এর আগে কোনো মাহাকাশযানই ১ বারের চেষ্টায় মঙ্গলের কক্ষপথে প্রবেশ করতে পারেনি।
এ পর্যন্ত ৫১ বার চেষ্টা চালিয়ে মাত্র ২১ বার মঙ্গলের কক্ষপথে প্রবেশ করতে পেরেছে বিভিন্ন দেশের তৈরি মাহাকাশযান।
এর আগে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মহাকাশ এজেন্সিই শুধু মঙ্গলের কক্ষপথে মহাকাশযান পৌছাতে সক্ষম হয়। ভারত এই ক্লাবের নতুন সদস্য। মঙ্গলের কক্ষপথে মহাকাশযান পৌছাতে এর আগে কয়েকবার চেষ্ঠা করেও ব্যর্থ হয় চীন ও জাপান।
মহাকাশযানটি মঙ্গল গ্রহে জীবনের অনুসন্ধানসহ লাল গ্রহটির আবহাওয়া সম্পর্কীত বিষয়ে অনুসন্ধান চালাবে। এ উপলক্ষ্যে বিজ্ঞানীদের উদ্দেশ্যে মোদি বলেন, 'আমরা প্রায় অসম্ভবকে সম্ভব করেছি। ঐতিহাসিক এ মুহুর্তে আমি মিশনের সকল বিজ্ঞানীসহ দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। (এর মাধ্যমে) আজ ইতিহাস সৃষ্টি হলো।'
তবে মিশনটির সমালোচনাও কম হচ্ছেনা ভারতে। সমালোচকরা বলছেন ভারতের মতো দেশে যেখানে প্রায় অর্ধেক জনসংখার জন্য স্বাস্থ্যসম্মত পয়নিষ্কাষন ব্যবস্থা নিশ্চিত করাই এখনো সম্ভব হয়নি সেখানে এ ধরনের মাহাকাশ মিশন পরিচালনা উচিত নয়।