প্রকাশকালঃ
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
র্যাব পরিচয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে র্যাব পরিচয় দিয়ে খোরশেদ আলম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
বর্তমানে ব্যবসায়ী খোরশেদ আলম মিরসরাই উপজেলা সদরের সেবা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খোরশেদ আলম উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ঠাকুরহাট গ্রামের আব্দুল নবীর ছেলে।
ভূক্তভোগী খোরশেদ আলম জানান, বুধবার দুপুরে উপজেলার মিঠাছড়া পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা ও মিরসরাই সদরের ইসলামী ব্যাংক থেকে ১ লাখ টাকা উত্তোলন করে অটোরিকশা করে তার বাড়ি যাচ্ছিলেন। বড়তাকিয়া বাইপাস এলাকায় গেলে একটি সাদা মাইক্রোবাস তার অটোরিকশার গতিরোধ করে ৮-১০ জনের একটি দল র্যাব সদস্য পরিচয় দিয়ে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে মহাসড়কের উত্তর দিকে নিয়ে যায়।
মাইক্রোবাসের মধ্যে তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে মারধর করে তার কাছে থাকা নগদ ৩ লাখ টাকা নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকার বিএসআরএম গেটের পাশে মাইক্রোবাস থেকে তাকে ফেলে দেয়। পরে বিষয়টি পরিবারের সদস্যদের অবহিত করলে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এমকে ভূঁইয়া বলেন, ‘এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’