Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

চীনে পদদলিত হয়ে ৬ শিশুর মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক: চীনে পদদলিত হয়ে ৬ শিশু নিহত হয়েছে। শুক্রবার চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ের একটি স্কুলে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২২ জন। আহত শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় গণমাধ্যগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলটির সাত থেকে নয় বছরের শিশুরা দুটি ম্যাটট্রেস নিয়ে খেলার সময় কয়েকটি শিশু ম্যাটট্রেসের নিচে চাপা পড়ে। এ সময় অন্য শিশুরা সিঁড়ির কাছে দৌঁড়ে গেলে সেখানে কয়েকজন পড়ে গিয়ে পদদলিত হয়।

এই ঘটনার পর কুনমিং কর্তৃপক্ষ সব স্কুলের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিপদের আশঙ্কা আছে এমন সব বস্তু স্কুল থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১১:১৩ AM . বিভাগঃ .

0 comments for " চীনে পদদলিত হয়ে ৬ শিশুর মৃত্যু "

Leave a reply

    আর্কাইভ