প্রকাশকালঃ
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
আগামীকাল বাজারে আসছে ২৪ হাজার কোটি টাকার নতুন নোট
নিজস্ব প্রতিবেদক:আগামীকাল রোববার বাজারে আসছে ২৪ হাজার কোটি টাকার নতুন নোট। বাংলাদেশ ব্যাংক প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে এসব নতুন নোট বাজারে ছাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের ৪টি ও ১৮টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকে গ্রাহকরা পুরোনো টাকা বদল করে নতুন নোট নিতে পারবেন।
এছাড়াও ঢাকার বাইরে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, খুলনা ও সিলেট শহরের পাঁচটি করে
এবং বরিশাল, রংপুর, রাজশাহী অঞ্চলের তিনটি করে বিশেষ কাউন্টার থেকে নতুন
নোট বদল করা যাবে।
বিশ ও দশ টাকার একটি, পাঁচ টাকার তিনটি, দুই টাকার একটি বান্ডেল ছাড়াও ৫, ২
ও ১ টাকার একশটি কয়েনসহ একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত বদল
করে নিতে পারবেন। বাংলাদেশ
ঢাকা মহানগরীর শাখাগুলো হচ্ছে, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড ও নিউ মার্কেট শাখা, সোনালী ব্যাংকের রমনা ও এলিফ্যান্ট রোড শাখা, রূপালী ব্যাংকের মহাখালী শাখা, প্রাইম ব্যাংকের মালিবাগ ও মিরপুর শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, ইসলামী ব্যাংকের শ্যামলী শাখা, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, এসআইবিএলের বসুন্ধরা সিটি শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা ও ডাচ বাংলা ব্যাংকের দক্ষিণখানের এসএমই ও কৃষি শাখা।