Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

৩ বছরের শিশুকে ধর্ষণ!

আন্তর্জাতিক ডেস্ক: আবারও ভারতের  দিল্লিতে পাশবিক অত্যাচারের শিকার হয়েছে এক ৩ বছরের শিশুকন্যা। মাত্র ৩ বছরের বাচ্চাটির ওপর তার প্লে স্কুলের মালিক যৌন নিগ্রহ চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার মতো ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির হরি নগর এলাকায়। জানা গেছে, গতকাল মেয়েটি বাড়ি ফিরে অসুস্থ বোধ করে, তার গোপনাঙ্গে যন্ত্রনা হচ্ছিল বলে জানায় অভিভাবকদের। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে তার রক্তক্ষরণ হতে থাকে। তখনই ধরা পড়ে তার ওপর যৌন অত্যাচার চালানো হয়েছে।

শুক্রবার সকালে মেয়েটির বাড়ির লোকজন, স্থানীয় বাসিন্দারা প্লে স্কুলে গিয়ে গিয়ে বিক্ষোভ দেখায়, অভিযুক্ত ধর্ষণকারীকে মারধর করে।

স্থানীয় পুলিশ অফিসার বলেছেন, আমরা ঘটনাটির ব্যাপারে ফোনে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠাই। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। মারধর খেয়ে তার দেহে চোট-আঘাত লাগায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও শিশুদের ওপর । যৌন নির্যাতন রোধ আইনের নানা ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে।

গত বুধবার রোহিনী এলাকায় আড়াই বছরের একটি শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্কুলের এক পরিচারককে। তার পরপরই এমন ঘটনার পুনরাবৃত্তির পর প্রশ্ন উঠছে, কোথায় তাহলে নিরাপদ ফুলের মতো নিষ্পাপ শিশুকন্যারা! সূত্র: এবিপি আনন্দ

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১১:২২ AM . বিভাগঃ .

0 comments for " ৩ বছরের শিশুকে ধর্ষণ! "

Leave a reply

    আর্কাইভ