Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ১৩ মে, ২০১৩
সস্পাদনায় Uzzwal Dhali

বিদেশিদের খুশি করার জন্য সরকার আবার সংলাপের কথা বলছেন: মওদুদ

সংলাপে সরকারের সদিচ্ছা নেই


সংলাপ নিয়ে সরকারের কোনও সদিচ্ছা বা আন্তরিকতা নেই। শুধুমাত্র বিদেশিদের খুশি করার জন্যই ইদানীং সরকার আবার সংলাপের কথা বলছে। এমনটিই বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক গবেষণা পরিষদ নামের একটি সংগঠনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আজ সোমবার আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবে। মওদুদ আহমদ আরও বলেন যে আজ ১৮ দলের সমাবেশ ছিল। কিন্তু সরকার অনুমতি দেয়নি। বিরোধী দলের নেতাদের বাড়িতে বাড়িতে পুলিশ যাচ্ছে। এতে প্রমাণিত হয়, সরকার সংলাপের ব্যাপারে আন্তরিক নয়। মানুষকে বিভ্রান্ত করার জন্য সরকার সংলাপের কথা বলছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Uzzwal Dhali সময়ঃ ৫:০৮ PM . বিভাগঃ .

0 comments for " বিদেশিদের খুশি করার জন্য সরকার আবার সংলাপের কথা বলছেন: মওদুদ "

Leave a reply

    আর্কাইভ