Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

কুয়েতকে ২০৩ রানে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের চতুর্থ কোয়ার্টার ফাইনালে কুয়েত ২০৩ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার ইয়োনহি স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ১৩ ওভারে ২১ রানেই গুটিয়ে গেছে কুয়েতের ইনিংস।

ইয়োনহি স্টেডিয়ামে ব্যাট হাতে শুরু থেকেই মারমুখী ভূমিকায় ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ৪ ওভারেই ৪৯ রান তুলেছেন তারা। দলীয় ৬১ রানে বাসতাকি মাহমুদের বলে এলবিডাব্লিউর শিকার হয়ে সাজঘরে ফিরেছেন এনামুল হক বিজয়। ১৮ বলে এক ছক্কা ও ৫ বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করেছেন এই ওপেনার। ৮৮ রানে বাসতাকি ফাহাদের বলে বাসতাকি মাহমুদের হাতে ক্যাচ তুলে দিয়ে একই পথ ধরেছেন আরেক ওপেনার তামিম ইকবাল (২৮)।

আলকানদারি মাহমুদের বলে লংঅনে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বাসতাকি ফাহাদের তালুবন্দি হয়েছেন সাকিব আল হাসান। এর আগে ১৫ বলে ৩ বাউন্ডারি হাঁকিয়ে সাকিব করেছেন ২৩ রান। প্রায় দুই মাস ১০ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে এটাই ছিল তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আলোতাইবির বলে ক্যাচ তুলে দিয়ে একই পথ ধরেছেন বাংলাদেশের মোহাম্মদ মিঠুন। কিন্তু এর মধ্যে তিনি দলকে উপহার দিয়ে গেছেন ২৫ বলে ৫৯ রান। এ রান করতে তিনি ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন। পরে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

জবাবে ১৩ ওভারে ২১ রানে গুটিয়ে গেছে কুয়েতের ইনিংস। বাংলাদেশের পক্ষে আরাফাত সানি ৮ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন। এ ছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ৩টি এবং সাকিব আল হাসান, শুভাগত হোম ও সাব্বির রহমান একটি করে উইকেট নিয়েছেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ২:৫৩ PM . বিভাগঃ .

0 comments for " কুয়েতকে ২০৩ রানে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ "

Leave a reply

    আর্কাইভ