Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

অতিরিক্ত পর্নোগ্রাফি মানব মস্তিস্কের বিকৃতি ঘটায়

বি২৪নিউজ ডেস্ক: যুব সমাজরের অনেকেই পর্নোগ্রাফির প্রতি আসক্ত। তবে অতিরিক্ত পর্নোগ্রাফি মস্তিষ্কের জন্য ক্ষতিকর। একটি জার্মান সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।

জিমি সাইকিয়াট্রিতে প্রকাশিত সমীক্ষা বলছে, যারা অতিরিক্ত পর্নোগ্রাফি দেখতে অভ্যস্ত তাঁদের মস্তিষ্কে ধূসর বস্তু অপেক্ষাকৃত কম পরিমানে পাওয়া গেছে। গঠনমূলক কাজ করার প্রবণতাও কম রয়েছে তাঁদের।


সমীক্ষায় আরো বলা হয়েছে পর্নোগ্রাফি দেখার সঙ্গে মস্তিষ্কের আয়তনের সম্পর্ক রয়েছে। যদিও পর্নোগ্রাফি দেখার ফলে মস্তিষ্কের আয়তন কমে যায় নাকি অপেক্ষাকৃত ছোট মস্তিষ্কের মানুষরাই পর্নোগ্রাফি দেখেন সেই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

২১ থেকে ৪৫ বছর বয়স্ক ৬৪ জন পুরুষের ওপর সমীক্ষা চালিয়ে দেখা হয়। পর্নোগ্রাফিক ছবি দেখে তাঁদের মস্তিষ্কে কী ধরনের প্রতিক্রিয়া হয়, সেইসঙ্গেই তাঁদের মস্তিষ্কের আয়তনেরও পরিমাপ করা হয়।


সমীক্ষায় দেখা গিয়েছে যৌনউদ্দীপনার সময় তাদের মস্তিষ্ক অনেক কম সক্রিয় থাকে। এমনকী, দেখা গিয়েছে যারা বেশি পর্নোগ্রাফি দেখতে অভ্যস্ত তাঁদের মস্তিষ্ক অনেক ক্ষেত্রে এক ধরণের প্রতিক্রিয়া দেয়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৩:৩৯ PM . বিভাগঃ , .

0 comments for " অতিরিক্ত পর্নোগ্রাফি মানব মস্তিস্কের বিকৃতি ঘটায় "

Leave a reply

    আর্কাইভ