প্রকাশকালঃ
বুধবার, ১ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারে দাবি ২০ দলীয় জোটের
নিজস্ব প্রতিবেদক: মহানবী হযরত মুহাম্মদ (স.) ও হজ সম্পর্কে কটূক্তি করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য
প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও সংসদ থেকে অপসরণ করে গ্রেপ্তারে দাবি জানিয়েছে ২০ দলীয় জোট।
আজ বুধবার সকালে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
২০ দলীয় জোটের ঐ বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ২০ দলীয় জোটের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এছাড়া অবিলম্বে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচনের দাবি জানানো হয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।
উল্লেখ্য, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে রোববার বিকেলে নিউইয়র্কে বসবাসরত
টাঙ্গাইলবাসীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী হযরত মোহাম্মদ (সা.), হজ,
তাবলীগ জামাত ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিতর্কিত
মন্তব্য করায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ
মঙ্গলবার দুপুরে এই পদত্যাগ নিয়ে বিভিন্ন রকমের আলোচনা শোনা গেলেও
মন্ত্রিপরিষদ সচিবালয় থেক এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনও পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ সচিবসহ বেশ কয়েকজন মন্ত্রী বর্তমানে দেশের
বাইরে অবস্থান করছেন,
ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী দেশে ফিরে এলে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।