প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
আন্দোলন ও সমঝোতার কোনো টাইম ফ্রেম নেই: মির্জা ফখরুল
সরকারের বিরুদ্ধে আন্দোলন ও সমঝোতার কোনো টাইম ফ্রেম নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, সরকার যদি সমঝোতায় না আসে, আলোচনায় না বসে তাহলে আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। বিএনপি কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। তবে এ আন্দোলনের কোনো টাইম ফ্রেম নেই।
তিনি বলেন, আমরা সংঘাত চাই না। শান্তি চাই। যদি সরকারই সংঘাতের পথে ছেড়ে দেয় তাহলে জনগণই এর কঠোর জবাব দেবে।
সরকার ইচ্ছে করেই দেশের মানুষকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের মন্ত্রীদের ‘অশালীন’ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সম্প্রতি তোফায়েল আহমেদ যে ধরনের বক্তব্য দিয়েছেন তা অশালীন। আমরা তার কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করি না।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আবদুল লতিফ সিদ্দিকী আঘাত দিয়েছেন। তাকে শুধু দল আর মন্ত্রিসভা থেকে বাদ দিলেই হবে না। তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।