প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
স্থানীয় প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ১নং সদর ইউনিয়নের দক্ষিণকাকনহাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আখতারুজ্জামান (৪৫) নামে এক কৃষক নিহত হন। বুধবার রাতে একটি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে তার মৃত্যু হয়। এতে আহত হন একই গ্রামের নজরুল ইসলাম।
স্থানীয়রা জানান, বুধবার রাতে কাঁচামাটিয়া নদীতে মাছ ধরতে যান আখতারুজ্জামান ও নজরুল। এসময় নদীর কোল ঘেঁষা আব্দুল হান্নানের শশাক্ষেতে শেয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই আখতারুজ্জামান মারা যান। এসময় গুরুতর আহত হন নজরুল ইসলাম। তাকে আহতাবস্থায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার এসআই খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।