Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

বায়তুল মোকাররমে হেফাজতের মিছিল

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ, মহানবী (সা.) ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় আব্দুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সামনে হেফাজতে ইসলামীর নেতাকর্মীরা একটি মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

বৃহস্পতিবার যোহরের নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে জমায়েত হন হেফাজতের দুই থেকে তিনশ নেতাকর্মী। তবে মিছিল নিয়ে রাস্তায় নামতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধার মুখে মসজিদ এলাকা থেকে তাদের বের হতে পারছে না হেফাজত কর্মীরা।

এদিকে অবরুদ্ধ নেতাকর্মীরা বায়তুল মোকাররমের ভেতর থেকেই লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ২:৩৬ PM . বিভাগঃ , .

0 comments for " বায়তুল মোকাররমে হেফাজতের মিছিল "

Leave a reply

    আর্কাইভ