প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
প্রিয় শিল্পীদের গান গাইবেন সাবা
![]() |
| সাবরিনা হক সাবা |
সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, শ্রীকান্ত আচার্য তারা সবাই সাবা’র প্রিয় শিল্পী।
সেখানে তিনি রুনা লায়লার ‘যখন আমি থাকবো না’, সাবিনা ইয়াসমিনের
‘প্রেমে পড়েছে এ
মন’, কুমার বিশ্বজিৎ
এর ‘যেখানে সীমান্ত
তোমার’, সামিনা চৌধুরীর ‘আমার মাঝে নেই
আমি’,শ্রীকান্ত আচার্য’র ‘যে আঁখিতে এতো
হাসি’সহ বেশকিছু গান
করবেন তিনি।
অনুষ্ঠান প্রসঙ্গে সাবা বলেন, ‘এবারই প্রথম দেশটিভিতে লাইভে গাইব।
প্রিয়শিল্পীদের গানের পাশাপাশি আমার একক অ্যালবাম থেকে আসিফ আকবর ভাইয়ের সঙ্গে
গাওয়া দ্বৈত গান ‘পৃথিবী অনেক বড়’ শিরোনামের গানটি
করার ইচ্ছে আছে। টানা দুইঘণ্টা গান পরিবেশন করব। আমার সঙ্গে থাকবে স্বপ্নীল রাজীব।
তার সঙ্গে কিছু দ্বৈত গানও করব।’
১৯ সেপ্টেম্বর দেশ টিভিতে বিকেল ৩টা থেকে ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে সরাসরি
গান গেয়ে শোনাবেন সাবা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সুমন সাহা। ২০১৩ সালে সপ্তক
অডিও ভিশন থেকে বাজারে আসে সাবার প্রথম একক ‘অনলি সাবা’। বর্তমানে সাবা তার দ্বিতীয় একক অ্যালবামের
পুস্তুতি নিচ্ছেন।
