Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিষয়ে কোনো আপোস নেই : মোহাম্মদ নাসিম

নিজস্ব প্রতিবেদক: চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিষয়ে আওয়ামী লীগ সরকার কোনো আপোস করবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের হল রুমে একটি স্থানীয় দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
 
মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ঘাতক, ধর্ষক ও যুদ্ধাপরাধী যারা নির্যাতন চালিয়েছে সাধারণ মানুষের ওপর তাদের আওয়ামী লীগই বিচারের মুখোমুখি করেছে। তাদের ব্যাপারে কোনো আপস চলেবে না।
 
তিনি আরো বলেন, যদি ৫ জানুয়ারি নির্বাচন না হতো তাহলে দেশে জরুরি অবস্থা থাকতো। আর এই ৫ জানুয়ারি নির্বাচন বন্ধ করতে বিএনপি-জামায়াত নানা অপকর্মে যুক্ত ছিল।

মোহাম্মদ নাসিম বলেন, দেশে যদি আজ নির্বাচন না হতো তবে কোনো দাবিই তুলে ধরা যেত না। মানুষের কোনো অধিকারই থাকতো না। সর্বপরি বাংলাদেশে গণতন্ত্র আর স্থায়ী হতো না।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৮:১৩ PM . বিভাগঃ .

0 comments for " চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিষয়ে কোনো আপোস নেই : মোহাম্মদ নাসিম "

Leave a reply

    আর্কাইভ