Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ১ জুন, ২০১৩
সস্পাদনায় Unknown

শিবির কর্মীরা কুপিয়ে আহত করলো সাবেক ছাএলীগ নেতাকে


শনিবার সকাল ৭ টার দিকে নগরির মেহেদিবাগের ন্যাশনাল হাসপাতালের সামনে ছাএলীগে নেতা সোহেল পারভেজ সুমন কে শিবিরের ৭-৮ জন নেতাকর্মীরা আটোরিকশা থেকে নামিয়ে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়।
আহত সুমন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কলেজ শাখার ছাএলীগের সাবেক সভাপতি ছিলেন। সোহেল পারভেজ সুমন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসক। আহত অবস্থায় মেডিকেলের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার বর্তমান সভাপতি মেজবাহুল ইসলাম হামলা ও সড়ক অবরোধের সত্যতা নিশ্চিত করে বলেন ছাএশিবিরের কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মহসীন আব্দুল্লাহের নেতৃত্বে এ ঘটনা ঘটে।
সাবেক ছাএলীগের নেতা সোহেল পারভেজ সুমনের উপর হামলার প্রতিবাদে প্রবর্তক মোড়ে দেড় ঘন্টা সড়ক আবরোধ করা হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। বিক্ষোভকারীরা কলেজ ক্যাম্পাসে আবস্থান নিয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৪:৩০ PM . বিভাগঃ .

0 comments for " শিবির কর্মীরা কুপিয়ে আহত করলো সাবেক ছাএলীগ নেতাকে "

Leave a reply

    আর্কাইভ