প্রকাশকালঃ
রবিবার, ২ জুন, ২০১৩
সস্পাদনায়
Uzzwal Dhali
তপন চৌধুরী সভাপতি হলেন হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের
বাংলাদেশ হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন তপন চৌধুরী। সম্প্রতি এক সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের কার্যালয়ে।
এ সভায় জানানো হয়, অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি ব্যক্তিগত কারণে পদত্যাগ করায় সভাপতির পদটি শূন্য হয়েছে। এ অবস্থায় বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪-এর ২০ (১) উপবিধি মোতাবেক সভাপতির শূন্য পদটি পূরণ করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরীকে বাণিজ্য সংগঠন বিধিমালা মোতাবেক সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।