Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২ জুন, ২০১৩
সস্পাদনায় Uzzwal Dhali

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল নিয়েই আসন্ন অধিবেশনে কথা বলতে চান বিএনপি


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশনে ‘মুলতবি প্রস্তাব’ দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গত ২২ মে তিনি এ প্রস্তাব সম্বলিত একটি চিঠি সংসদ সচিবালয়ে জমা দিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। 

সূত্রমতে, বিএনপির আরো অন্তত ২৪ জন এমপি সংসদ সচিবালয়ে এ সমসাময়িক বিষয়ে নোটিশ জমা দিয়েছেন। মূলতঃ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল নিয়েই আসন্ন অধিবেশনে কথা বলতে চান তারা। বিএনপির দাবি সংসদে উত্থাপিত না হলে তারা আবারো সংসদ বর্জন করবেন বলে জানা গেছে।  

তবে রোববার দুপুরের পর নবনির্বাচিত স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, "বাজেট অধিবেশনে অন্য বিষয় নিয়ে ‍আলোচনা করা যায় না। তবে জাতীয় গুরুত্বপূর্ণ এজেন্ডা থাকলে আরো অধিবেশন ডাকা যেতে পারে।"

স্পিকার আরো বলেন, "বিএনপির নেতৃত্বে বিরোধী দল সংসদে আসবে, ভালো কথা। কিন্তু এলে যেনো থাকে।"

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Uzzwal Dhali সময়ঃ ৮:৪১ PM . বিভাগঃ .

0 comments for " তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল নিয়েই আসন্ন অধিবেশনে কথা বলতে চান বিএনপি "

Leave a reply

    আর্কাইভ