প্রকাশকালঃ
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
'সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র বিষয়ে প্রতিবেদন ভিত্তিহীন'
নিজস্ব প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ সরকারকে ‘উৎখাত’ নিয়ে ‘যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র’ বিষয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটিকে ‘ভিত্তিহীন’ বলেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা।
আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে ডি-ক্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
মা-ছেলের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিশ্বাসের সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, সুশাসন, দুর্নীতি অবকাঠামোর উন্নয়ন করা গেলেই বাংলাদেশ আরও উন্নতি করবে।
