প্রকাশকালঃ
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
মেক্সিকো ফুটবল দলের বাসে বন্দুক হামলা, খেলোয়াড়সহ ৩ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোয় একটি ফুটবল দলের বাসে বন্দুক হামলায় দু’জন খেলোয়াড় ও তাদের বাসের চালক নিহত ও দলের কোচসহ আরও নয় সদস্যও আহত হয়েছে। গোলযোগপূর্ণ গুয়েরেরো রাজ্যে এঘটনা ঘটে। শনিবার কর্তৃপক্ষ একথা জানায়।
নগরীর জন নিরাপত্তা সচিব জানান, শুক্রবার আইগুয়ালা নগরীতে বাসটি পার্কিংয়ের জন্য জায়গা খোঁজার সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা বাসে বন্দুক হামলা চালায়। এর আগে সরকারি কর্মকর্তারা এ হামলার ঘটনায় বাস চালকসহ তিন খেলোয়াড় নিহত হওয়ার কথা জানান।
