প্রকাশকালঃ
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
ভারতের নতুন প্রধান বিচারপতি হানদিয়ালা এল দত্ত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন হানদিয়ালা এল দত্ত।
আজ রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এল দত্তকে দেশটির ৪২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ বাক্য পাঠ করিয়েছেন বলে দ্য হিন্দু অনলাইনের খবরে বলা হয়েছে।
৬৩ বছর বয়সী দত্ত রাষ্ট্রপতি ভবনের দরবার হলে আয়োজিত এক ছোটোখাটো অনুষ্ঠানে এ বাক্য পাঠ করেন।
শপথ পাঠ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি, বিজেপি নেতা এল কে আদভানিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।