Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত আটক

স্থানীয় প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।

শনিবার গভীররাতে উপজেলার কাদিরপণ্ডিতেরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

ওই সময় তাদের কাছ থেকে পাঁচটি দেশিয় অস্ত্র ছেনি, ছুরি ও শাবল উদ্ধার করা হয়। আটকরা হলেন-রামগতি উপজেলার সবুজগ্রাম এলাকার মো. মহিউদ্দিনের ছেলে আওলাদ হোসেন (২২) এবং চট্টগ্রামের নাছিরাবাদ এলাকার আবুল কালামের ছেলে মো. স্বপন (২৪)।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, উপজেলার কাদিরপণ্ডিতেরহাট এলাকায় ১০ থেকে ১২ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও দেশিয়অস্ত্রসহ ওই দুই ডাকাত সদস্য পুলিশের হাতে ধরা পড়েন।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১২:১৬ PM . বিভাগঃ .

0 comments for " ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত আটক "

Leave a reply

    আর্কাইভ