প্রকাশকালঃ
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
নারায়ণগঞ্জে সুটকেস থেকে যুবকের লাশ উদ্ধার
স্থানীয় প্রতিনিধি: নারায়ণগঞ্জে সুটকেস থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বন্দরের হরিপুর এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা ওই সুটকেস থেকে থেকে কম্বল মোড়ানো হাত-পা বাধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কোন এক সময়ে ওই যুবককে হত্যার পর সুটকেসে করে লাশটি ফেলে দেওয়া হয়ছে বলে ধারনা করছে পুলিশ।
বন্দর থানার ওসি নজরুল ইসলাম জানান, লাশটি কমলা রঙের কম্বল ও ছাপা চাদর দিয়ে মোড়ানোসহ হাত পা বাঁধা ছিল। পুলিশ লাগেজ থেকে ২টি চাকু উদ্ধার করে। নিহতের বয়স ২৫ থেকে ৩০ হবে। লাশ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পড়নে ছিল সাদা লুঙ্গি, কালো গেঞ্জি।
