প্রকাশকালঃ
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
মাছ নয় জালে অজগর
স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রায়পুর গ্রামের একটি ডোবায় পাতানো জালে আটকা পড়েছে আট ফুট লম্বা এক অজগর সাপ।
রোববার দুপুরে প্রায় ১০ কেজি ওজনের এ অজগরটি আটকা পড়ে। অজগরটিকে উদ্ধারের পর বনবিভাগের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
ফটিকছড়ি থানার ওসি মফিজ উদ্দীন জানান, জালে আটকা পড়ার পর স্থানীয়রা অজগরটিকে বস্তাবন্দী করে রেখেছিল। খবর পেয়ে পুলিশ অজগরটিকে উদ্ধারের পর বিকাল সাড়ে চারটার দিকে বনবিটের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেন।
সর্তা বনবিট কর্মকর্তা মো. ফয়েজ উদ্দিন জানান, অজগরটিকে সর্তা বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।