Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

ভবন থেকে লাফিয়ে পড়ে গৃহবধূ আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর ফকিরাপুলে ভবন থেকে লাফিয়ে পড়ে মমতাজ বেগম (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক সুমন কুমার ভট্টাচার্য বলেন, রবিবার দুপুর পৌনে ১টার দিকে মতিঝিলের ফকিরাপুলের কমরগলির ৫৬/৭ নম্বর বাড়ির ৭ তলা ভবনের নিচ থেকে মমতাজের লাশ উদ্ধার করা হয়। তার স্বামী আনিসুর রহমান একজন পত্রিকার এজেন্ট।

রবিবার সকাল ১১টার দিকে ওই ভবনের চারতলায় নিজের বেডরুমে স্বামীকে আটকে রেখে মমতাজ বারান্দা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। তবে তার আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। মৃত মমতাজ বেগম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার শান্তিরামপুর গ্রামের মহিউদ্দিনের মেয়ে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:০৬ PM . বিভাগঃ .

0 comments for " ভবন থেকে লাফিয়ে পড়ে গৃহবধূ আত্মহত্যা "

Leave a reply

    আর্কাইভ