Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

মেসির রেকর্ডের দিনে বার্সার বড় জয়

স্পোর্টস ডেস্ক: নেইমারের দারুণ এক হ্যাটট্রিক আর মেসির অসাধারণ দুই গোলে লা লিগায় নিজেদের ৬ষ্ঠ ম্যাচে বড় জয় পেয়েছে বার্সেলোনা। গ্রানাডার বিপক্ষে দুর্দান্ত খেলেছেন মেসি। নিজে করেছেন দুটি গোল। সতীর্থদের করিয়েছেন আরো দুটি। সঙ্গে একটি রেকর্ড গড়েছেন মেসি। বার্সার হয়ে ৪০০ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। সব মিলিয়ে গ্রানাডাকে ৬-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সা।


খেলার ২৬ মিনিটেই গোল করে বার্সাকে এগিয়ে দিয়েছেন নেইমার। ৪৫ মিনিটে দ্বিতীয়বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ব্রাজিলয়ান ফরোয়ার্ড নেইমার। অবশ্য এর দুই মিনিট আগে আরেকটি গোল করেছেন বার্সার রাকিটিচ। এই সুবাদে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতীতে গেছে স্বাগতিকরা।

বিরতী থেকে ফিরে গোলের জন্য বেশ কিছুক্ষন অপেক্ষা করতে হয় বার্সাকে। ম্যাচের ৬২ মিনিটে গোল করেন আর্জেন্টাইন তারকা মেসি। জাভির থেকে দানি আলভেজ বল পেয়ে মেসিকে বাড়িয়ে দেন। আর তা থেকে গোল করে দলকে ৪-০ গোলের লিড এনে দেন মেসি।

মেসির গোলের চার মিনিট পর ম্যাচের ৬৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন নেইমার। এবারো বলের জোগানদাতা মেসি। জাভি-মেসির ওয়ান টু ওয়ান পাসে মেসি বল ঠেলে দেন নেইমারকে। পেনাল্টি এরিয়া থেকে হেড করে ৫-০ গোলের লিড এনে দেন নেইমার।

আর রেফারির শেষ বাঁশি বাজার আগে প্রতিপক্ষের জালে শেষবারের মতো বল পাঠিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৮:৫৩ AM . বিভাগঃ , .

0 comments for " মেসির রেকর্ডের দিনে বার্সার বড় জয় "

Leave a reply

    আর্কাইভ