প্রকাশকালঃ
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
বাবাকে আগুন দিয়ে পুড়িয়ে মারলো ছেলে
নিজস্ব প্রতিবেদক: বাবাকে আগুন দিয়ে পুড়িয়ে মারলো ছেলে। না, এটা কোন গল্প বা সিনেমার কাহিনী নয়। শনিবার দিনগত রাত ২টার দিকে হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার জয়দেবপুরের ফিরোজপুর গ্রামে। বখাটে ছেলের দেওয়া আগুনে পুড়ে মারা গেলেন বাবা আব্বাস আলী (৬০)। বেকার ও বখে যাওয়া ছেলেকে টাকা না দেওয়ায় ঘুমন্ত বাবার শরীরে আগুন ধরিয়ে দেয় ঐ কুলাঙ্গার ছেলে দিদারুল আলম (২৩)।
পরে আব্বাস আলীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে আজ রোববার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
মৃত আব্বাস আলীর পরিবার জানান, আব্বাস আলীর ২ ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট ছেলে দিদারুল আলম। দিদারুল বখাটে ও বেকার। বিভিন্ন সময় বাবার কাছ থেকেই টাকা-পয়সা নিত সে। টাকা না দিলে অশোভন আচরণ করতো। তিনি গ্রামের সহজ সরল মানুষ। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু শনিবার দিদাদরুল টাকা চাইলে দিতে অস্বীকৃতি জানায় তার বাবা। এতে ক্ষিপ্ত হয়ে রাত ২টার দিকে ঘরে ঘুমন্ত বাবার শরীরে আগুন ধরিয়ে দেয় এই দিদারুল।
চিকিৎসকরা জানান, আগুনে আব্বাসের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।
