Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

কাস্টমার ফার্স্ট অ্যাপ চালু করলো গ্রামীণফোন


বি২৪ নিউজ ডেস্ক: গ্রামীণফোন প্রথমবারের মতো ‘কাস্টমার ফার্স্ট’ মোবাইল অ্যাপলিকেশন চালু করেছে। এ অ্যাপের মাধ্যমে গ্রামীণফোনের কর্মকর্তারা আরও কার্যকরভাবে প্রতিষ্ঠানের ব্র্যান্ড মুখপাত্রের ভূমিকা পালন করতে পারবেন।

গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারে অত্যন্ত সহজ এবং কার্যকর অ্যাপ্লিকেশনের সাহায্যে গ্রামীণফোন কর্মকর্তারা তাদের বন্ধুদের এবং পরিবারের, এমনকি অন্যান্য গ্রামীণফোন গ্রাহকদের, গ্রামীণফোন সেবা সম্পর্কিত জিজ্ঞাসার উত্তর দিতে পারবেন। এর মূল উদ্দেশ্য হলো গ্রামীণফোন কর্মীরা যেন যে কোন সময় এবং যে কোন জায়গা থেকে তাদের মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকদের সেবা দিতে পারে।

এ প্রসঙ্গে গ্রামীণফোনের সিইও বিবেক সুদ বলেন, ‘কাস্টমার ফার্স্ট অ্যাপের মাধ্যমে গ্রামীণফোনের সকল কর্মকর্তা প্রতিষ্ঠানের দূত হিসেবে গ্রাহকদের সর্বোত্তম সেবা দিয়ে আমাদের অঙ্গীকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ এর মাধ্যমে গ্রাহকরা গ্রামীণফোনের পণ্য, সেবা, ক্যাম্পেইন ও বিটিএল অফার, নেটওয়ার্ক সেবা, খবর এবং তথ্য জানার একটি নতুন উৎস উপভোগ করতে পারবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে গ্রামীণফোন সবসময়ই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। গ্রাহক কেন্দ্রিক একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠার গ্রামীণফোনের উদ্যোগের একটি অংশ হলো কাস্টোমার ফার্স্ট অ্যাপ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ২:০৮ PM . বিভাগঃ .

0 comments for " কাস্টমার ফার্স্ট অ্যাপ চালু করলো গ্রামীণফোন "

Leave a reply

    আর্কাইভ