Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

রংপুরের মিঠাপুকুর থেকে জামায়াতের ১১ কর্মী গ্রেফতার

স্থানীয় প্রতিনিধি: রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বিভিন্নস্থান থেকে জামায়াতের ১১ কর্মীকে গ্রেফতার করা হয়েছে । 

গ্রেফতারকৃতরা হলেন, শহীদ আলী, মো আলমগীর, হোসেন আলী, মাইদুল ইসলাম, কুদ্দুছ আলী, দুদু মিয়া, জহিতুল্লাহ, মকবুল হোসেন, হাকিম, গুদু মিয়া ও ছোট মকবুল।

গতকাল শনিবার রাত থেকে আজ রবিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ এ সব নেতাকর্মীকে গ্রেফতার করে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় পুলিশের উপর হামলা, পুলিশ হত্যা, নৈরাজ্যসৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এসব মামলায় তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।

তাদের জিজ্ঞাসাবাদ শেষে রবিবার দুপুরে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ২:০৩ PM . বিভাগঃ .

0 comments for " রংপুরের মিঠাপুকুর থেকে জামায়াতের ১১ কর্মী গ্রেফতার "

Leave a reply

    আর্কাইভ